Logo
Logo
×

বিশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জের শিক্ষার্থী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৪:১৮ এএম

সড়ক দুর্ঘটনায় সিদ্ধিরগঞ্জের শিক্ষার্থী নিহত
Swapno

কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিদ্ধিরগঞ্জের অপূর্ব (২০) নামের এক শিক্ষার্থী। তার সঙ্গে থাকা বন্ধুর অবস্থাও সংকটাপন্ন বলে জানা যায়।


শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ফায়ার স্টেশনের সামনে মোটর সাইকেলের সাথে ট্রাকের ধাক্কায়  এ দূঘর্টনা ঘটে।

 

নিহত যুবক সিদ্ধিরগঞ্জের আলী হোসেনের ছেলে। আহত তার বন্ধু একই এলাকার অলিউল্লাহর ছেলে বিল্লাল হোসেন।

জানা যায়, দুই বন্ধু বাইকযোগে চট্টগ্রামে ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়। দাউদকান্দি ফায়ার স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতেই পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের বাইককে ধাক্কা দেয়। এসময় অপূর্ব ছিটকে ঢাকাগামী সড়কে পড়লে অন্য একটি গাড়ির চাকার নিচে পড়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আর বিল্লাল সড়কে পড়ে আহত হয়।


এ ব্যাপারে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার অভিযোগ করবে না বলে জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন