ইউপি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ডিসি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১১:১৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জের ইউপি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা শতভাগ সুস্ঠ ভোট করতে চাই। বুধবার (৩ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমানসহ বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর রূপগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় গোলাকান্দাইল ইউপিতে চেয়ারম্যান হিসেবে কামরুল হাসান তুহিন, ভুলতা ইউপিতে ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া ও মুড়াপাড়া ইউপিতে তোফায়েল আহাম্মেদ আলমাছ নির্বাচিত হয়েছেন।


