Logo
Logo
×

বিশেষ সংবাদ

জালকুড়ি মোহাম্মদীয়া কটন মিলসে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০১:৩৩ এএম

জালকুড়ি মোহাম্মদীয়া কটন মিলসে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ড
Swapno

জালকুড়ি পশ্চিমপাড়া নীট সিন্ডিকেট গার্মেন্টস সংলগ্ন মোহাম্মদীয়া কটন মিল‌স লি. এ ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। অ‌গ্নিকা‌ন্ডে প্রতিষ্ঠান‌টির প্রায় ৪৫ টন তৈরীকৃত তুলা এবং ৩৫ টন তুলা তৈরীর কাচামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। এছাড়াও ফেক্টরীর ৩‌টি ফ্লো‌রের মে‌শিনা‌রি‌জের ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি হয়েছে।

 

বৃহস্প‌তিবার (৪ ন‌ভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দি‌কে ভয়াবহ এই অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে। পরে খবর পে‌য়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সা‌র্ভিসের মোট ৫টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আন‌তে সক্ষম হয়। ত‌বে কিভা‌বে আগু‌নের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষ‌নিক কিছু জানা যায়‌নি। 

 

এ‌দি‌কে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা‌টিতে কা‌রো সং‌শ্লিষ্টতা র‌য়ে‌ছে কিনা সে বিষয়ে খতিয়ে ‌দেখ‌তে সি‌দ্ধিরগঞ্জ থানায় এক‌টি সাধারন ডা‌য়েরী ক‌রে‌ছেন প্রতিষ্ঠান‌টির ম‌্যা‌নেজার তোফায়েল আহম্মেদ অপু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন