Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে ১৪ চাঁদাবাজ গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০১:৩২ এএম

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে ১৪ চাঁদাবাজ গ্রেপ্তার
Swapno

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ১৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর দল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। 

 

রোববার (৭ নভেম্বর) সোয়া ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

গ্রেপ্তারকৃত আসামীরস হলো-মোঃ সিদ্দিক গাজী (৩৫), পিতা-মোঃ শাহাদাত গাজী, মধ্যপাড়া, রেকার মসজীদ (শাহ আলম এর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ মোশারফ হোসেন (২৮), পিতা-মোঃ তাজুল ইসলাম, রসুলবাগ, মাদারী নগর (কাঞ্চন মিয়ার বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ আলাউদ্দিন (২০), পিতা- মোঃ শাহজাহান মিয়া, রসুলবাগ, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, মোঃ জনি মিয়া (২২), পিতা-মৃত ফজল মিয়া, মুক্তিনগর, (মুক্তিযোদ্ধা জাফর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, শ্রী প্রকাশ চন্দ্র দাস (২১), পিতা-শ্রী নারায়ন চন্দ্র দাস, মুক্তিনগর, (মোঃ মনির এর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, আমিনুল ইসলাম (২১), পিতা- মোঃ নুরুল ইসলাম, মিজমিজি বাতান পাড়া, ১নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, তুহিন (১৮), পিতা-মৃত খোকন মিয়া, মুক্তিনগর, চিটাগাং রোড (মুক্তিযোদ্ধা জাফর সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মান্নান (২৫), পিতা-মোঃ নুর নবী, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, আমির হোসেন (৩৫), পিতা- মৃত আনিছুল হক, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, মাহামুদ হাসান বাবু (১৯), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, হিরাঝিল, ৩ নং গলি (ইউনুস এর বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, মোঃ ইমরান ইসলাম (২১), পিতা-মোঃ কালা মিয়া, নয়াটি মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, শ্রী বিশাল সিং (২৬), পিতা- শ্রী ভক্তি সিং,  মুক্তিনগর, নয়াটি, সিদ্ধিরগঞ্জ, অবিদ মিয়া (৪৪), পিতা- মৃত কিতাব আলী, নয়াটি মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, মোঃ কবির হোসেন (৫০), পিতা- মৃত সিদ্দিকুর রহমান,নয়াটি, মুক্তিনগর, চিটাগাং রোড (মোয়াজ্জেম এর বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ।


র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা শিমরাইল মোড়ের উত্তরপাশে কাইয়ুব এর চায়ের দোকানের সামনে টেম্পু , সিএনজি ও লেগুনাসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি প্রতি দৈনিক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন