Logo
Logo
×

বিশেষ সংবাদ

ইউপি নির্বাচনে ৩ উপজেলায় ৬ ম্যাজিস্ট্রেট

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৩:৪১ এএম

ইউপি নির্বাচনে ৩ উপজেলায় ৬ ম্যাজিস্ট্রেট
Swapno

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের ৩ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে মোট পাঁচ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

 

সোমবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জেলার প্রতিটি উপজেলায় ২ জন করে মোট ৬ জন ম্যাজিস্ট্রেট এ নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তারা কোথাও তিন আবার কোথাও দুই ইউপির দায়িত্ব পালন করবেন।

 

নারায়ণগঞ্জের সদর উপজেলায় নিয়োগ পেয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম ও দেবদাস চন্দ্র অধিকারী। মোহাম্মদ জসিম আলিরটেক, বক্তাবলি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন। অপরদিকে দেবদাস চন্দ্র্র অধিকারী গোগনগর, কাশীপুর ও কুতুবপুরের দায়িত্ব পালন করবেন।

 

বন্দর উপজেলায় দায়িত্ব পালন করবেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও সত্যব্রত শিকদার। ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম মুছাপুর, ধামগড়, মদনপুরে এবং সত্যব্রত শিকদার বন্দর ও কলাগাছিয়ায় দায়িত্ব পালন করবেন।

 

এছাড়াও রূপগঞ্জে আছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ও নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মোহসীন। কায়েতপাড়া ও ভোলাব ইউনিয়ন কাজ করবেন ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মোহসীন এবং গোলকান্দাইল, মুড়াপাড়া ও ভুলতায় মামুনুর রশিদ দায়িত্ব পালন করবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন