Logo
Logo
×

বিশেষ সংবাদ

আজ নারায়ণগঞ্জের ১৬ ইউপিতে চলছে ভোট যুদ্ধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১২:২৪ পিএম

আজ নারায়ণগঞ্জের ১৬ ইউপিতে চলছে ভোট যুদ্ধ
Swapno

নারায়ণগঞ্জের তিনটি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে চলছে আজ নির্বাচনী ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোট গ্রহণ।  এখন বাকী ফলাফল। কে পড়বেন বিজয়ে মালা? এ নিয়ে চলছে সর্বাত্মক আলোচনা।  

 

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ ইউপিতে মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৬৮১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৯৪৭ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৩২ হাজার ৭৩৪ জন। তিনটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ২৭৬ ও ভোট কক্ষ ১ হাজার ৮৪১।

 

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ ইউপিতে মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৬৮১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৯৪৭ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৩২ হাজার ৭৩৪ জন। তিনটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ২৭৬ ও ভোট কক্ষ ১ হাজার ৮৪১।

 

জানা যায়, নারায়ণগঞ্জের ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৫১ জন। এরমধ্যে সদর উপজেলার বক্তাবলী, কুতুবপুর ইউপিতে ও রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, মুড়াপাড়া ইউপিতে ৫ জন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন-নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এম শওকত আলী, কুতুবপুরে মনিরুল আলম সেন্টু, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে কামরুল হাসান ভূঁইয়া, ভুলতায় আরিফুল হক ভূঁইয়া ও মুড়াপাড়ায় তোফায়েল আহমেদ আলমাছ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন হবে। তবে ৪টি সাধারণ সদস্য ও ১১টি সংরক্ষিত নারী সদস্য পদেও একক প্রার্থী থাকায় ওই পদগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না। সাধারণ ওয়ার্ডে প্রার্থী ৬ হাজার ৫৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ১ হাজার ১৫৫ জন।

 

অন্যদিকে সাধারন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো কারা পরবর্তী পাঁচ বছরের জন্য তাদের নিজ ইউনিয়নে দায়িত্বে আসছেন। তবে নির্বাচনে সহিংসহতাসহ সুষ্ঠভোট হবে কিনা সেই আতঙ্কে রয়েছেন তারা। 

 

ইতিমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে ব্যালেট পেপার, ব্যালট বাক্স ও ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় ১০ নভেম্বর মধ্যরাত থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন