Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে একটি মডেল নির্বাচন হবে: ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১২:৫৩ এএম

নারায়ণগঞ্জে একটি মডেল নির্বাচন হবে: ডিসি
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদে ২৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। আমরা বেশ কয়েকটি ভোটকেন্দ্রে দেখেছি। অত্যান্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি যারা ভোট দিয়েছেন। তারা নির্বিঘ্নে নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। আমরা ভোট সুশৃঙ্খল করার জন্য তিন ধরণের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি।

 

আমাদের নিয়মিত পুলিশের সঙ্গে র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থাও সাদা পোশাকে তাদের কাজ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মাসদাইর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 


তিনি বলেন, একজন সাধারন ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে আমরা এ বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। আমাদের প্রত্যাশা নারায়ণগঞ্জে একটি মডেল নির্বাচন হবে। এখন পর্যন্ত সকালে আমাদের সহযোগিতা করেছেন এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 


জেলা প্রশাসক বলেন, আমরা এমন কোন সঙ্কা দেখছিনা এবং এ বিষয়ে কোনো গোয়েন্দা রিপোর্ট নাই। তারপরও আমরা সজাগ আছি, সতর্ক আছি। প্রত্যেকটা কেন্দ্রকে ঘিরে আমরা নিরাপত্তা দিয়েছি। আশা করছি শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন শেষ করবো এবং যেনো নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণতা বজায় থাকে সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন