Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক্সপোজার ভিজিট প্রোগ্রামে যোগ দিতে কানাডায় মোরছালীন বাবলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

এক্সপোজার ভিজিট প্রোগ্রামে যোগ দিতে কানাডায় মোরছালীন বাবলা
Swapno

কানাডায় রেয়ারসন বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ এর এক্সপোজার ভিজিট প্রোগ্রামে যোগ দিতে প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ছেড়েছেন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলা। শুক্রবার রাতে বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে কানাডার টরন্টোতে রেয়ারসন বিশ্ববিদ্যালয়ে ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর  পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ এর এক্সপোজার ভিজিট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

 

ব্রিজ কানাডা এন ওয়ার্ল্ড কর্প এর সিও আজিজুল হকের আমন্ত্রণে মোরছালীন  বাবলাসহ তিনজন এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। 

এই প্রতিনিধি দলের  সফরের সময়, তারা কানাডার স্থানীয় সম্প্রচার এবং টেলিভিশন স্টেশনগুলিতে উল্লিখিত বিষয়ের মিটিংগুলিতেও যোগ দেবেন। এটি বাংলাদেশে তাদের সম্প্রচার পরিষেবাগুলিকে সজ্জিত ও আধুনিক করতে সাহায্য করবে। ব্রিজ কানাডা ইতিমধ্যেই এক্সপোজার ভিজিটের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং সম্প্রচার চ্যানেলের সাথে যোগাযোগ সম্পন্ন করেছে। ২২ নভেম্বর  রেয়ারসন বিশ্ববিদ্যালয়ে এক্সপোজার ভিজিট প্রোগ্রাম শেষে মোরছালীন বাবলাসহ প্রতিনিধি দলটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। আবু আল মোরছালীন বাবলা নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক। যুগের চিন্তা পরিবারের পক্ষ থেকে মোরছালীন বাবলাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন