Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লা ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সবুজ

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৯:২৫ পিএম

ফতুল্লা ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সবুজ
Swapno

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৯ বছর পর হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার সালাম জনিয়েছেন ফতুল্লা ইউনিয়নের তিন তিন বারের  সাবেক সফল মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত আব্দুস সালামের জ্যৈষ্ঠ পুত্র  তরুন সমাজ সেবক ও শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ। নির্বাচন করার আত্মপ্রকাশ করায় ইতিমধ্যেই বাবার মতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থধাপে এই নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


তরুন সমাজ সেবক ও শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের পাশে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। পিতা ফতুল্লা ইউনিয়নের তিন তিন বারের  সাবেক সফল মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত আব্দুস সালামের মতো  তিনিও নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।


স্থানীয়রা বলেন, নাজমুল হোসাইন সবুজ সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। করোনা মহামানীতে তিনি আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। করোনার মহামারীর সময়ে তিনি রাত-দিন সাধারণ মানুষের পাশে ছিলেন এবং খোজঁ খবর নিয়েছেন। দীর্ঘ ২৯ বছর পর নির্বাচন হতে যাচ্ছে আমরা চাই সবুজ নিবার্চন করুক। বাবার মতো তিনিও মেম্বার হয়ে আমাদের পাশে থাকুক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুন সমাজ সেবক ও শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজকেই মেম্বার হিসেবে দেখতে চাই।


ইউপি সদস্য পদপ্রার্থী তরুণ সমাজ সেবক ও শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৮নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। আমি এই ওয়ার্ডের সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন