যুক্তরাষ্ট্রে ঠিকানা কার্যালয় পরিদর্শনে মোরছালীন বাবলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০২:২৯ এএম
যুক্তরাষ্ট্র সফররত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই'র বিশেষ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক আবু আল মােরছালীন বাবলা ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে প্রবাসের প্রাচীনতম পত্রিকা ঠিকানা'র প্রধান কার্যালয়ে পরিদর্শনে আসেন।

এসময় প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, নিউজ এডিটর শহীদুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও বিশেষ প্রতিনিধি মুশরাত শাহীন তাকে অভ্যর্থনা জানান।
মােরছালীন বাবলার সঙ্গে ছিলেন তার সাবেক সহকর্মী ও নিউইয়র্কের সিনিয়র সাংবাদিক ফরিদ আলম।


