Logo
Logo
×

বিশেষ সংবাদ

জানুয়ারির শেষ সপ্তাহে  নাসিক নির্বাচন: ইসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০৩:১৭ এএম

জানুয়ারির শেষ সপ্তাহে  নাসিক নির্বাচন: ইসি
Swapno

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে।

 

শনিবার (২৭ নভেম্বর) এক বৈঠক শেষে নাসিক নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। 

 

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে তিনি এ কথা বলেন।

 

উল্লেখ্য, গত ২০১৬ সালের ডিসেম্বরে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নাসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারির আগেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে ইসির।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন