Logo
Logo
×

বিশেষ সংবাদ

নৌকার জন্য আইভীর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০১:৪৫ পিএম

নৌকার জন্য আইভীর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
Swapno

আসন্ন তৃতীয় সিটি করপোরেশন নির্বাচনে নৌকা পেতে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

 

সোমবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।  এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, মেয়র আইভী ২০১১ সালে প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদে আইভী দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।  তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের  শক্তিশালী সম্ভাব্য প্রার্থী তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন