আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ইং উপলক্ষে রোজ রবিবার সকাল ১১টায় কিন্ডার কেয়ার হাই স্কুলের মিলায়তনের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ মহিলা সংঘ-নারায়ণগঞ্জ । আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ এর প্রতিপাদ্য বিষয় ছিল ” নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ^ গড়ি”।
আলোচ্য বিষয় ছিল, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (কমান্ডার) ও যুদ্ধকালীন নারী কমান্ডার ও জাতীয় সর্বোচ্চ সম্মামনা পদক ” বেগম রোকেয়া পদক-২০২০ প্রাপ্ত এবং বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার জন্য মাননীয় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামিজা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেন সহকারী পরিচালক ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর কর্মকর্তাবৃন্দ ।
আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লক্ষ্মী দিদি , বাংলাদেশ মহিলা পরিষদ অনেক সদস্য বৃন্দ । তাছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা , স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সচেতন অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সংঘের সাধারণ সম্পাদক সাবিহা মোবাশির, এনএএন টিভি ব্যবস্থাপনা পরিচালক।
উক্ত সভায় বক্তরা নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মুূলক বক্তব্য রাখেন । সাথে বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। পরিশেষে সমাপ্তি বক্তব্যে সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সকল উপস্থিতির করণীয় বিষয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


