Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কাশেম হুমায়ুন

Icon

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:০৯ পিএম

সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কাশেম হুমায়ুন
Swapno

নারায়ণগঞ্জের কৃতি সন্তান এবং দেশের খ্যাতিমান সাংবাদিক এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন তৃতীয়বারের মতো বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

 

গতকাল মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের আদেশক্রমে উপ সচিব মুহাম্মাদ দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। তথ্য মন্ত্রী ড.হাসান মাহমুদ পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান। প্রায় ৫০বছরের আগে কাশেম হুমায়ুন নারায়ণগঞ্জ থেকে তার সাংবাদিকতা পেশা শুরু করেন।

 

তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক। বর্তমানে তিনি বাংলাদেশ ফ্লিম সেন্সার বোর্ডের অন্যতম একজন সদস্য এবং বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান।

কাশেম হুমায়ুন তৃতীয় বারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়ণ গঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ টিভি জার্নালিষ্ট  এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত এ সৈকত এবং বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের পক্ষে প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা পৃথক পৃথক বিবৃতিতে কাশেম হুমায়ুনকে তৃতীয় বারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন