Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিতাইগঞ্জ থেকে ইয়াবাসহ গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পিএম

নিতাইগঞ্জ থেকে ইয়াবাসহ গ্রেফতার ১
Swapno

নগরীর নিতাইগঞ্জের নলুয়াপাড়া থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. গাজী বিশ্বাস নামে একজন গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (৬ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গাজী বিশ্বাস ফরিদপুর মধুখলীর পশ্চিম গারখোলা এলাকার মো. মালেক বিশ্বাসের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলুয়াপাড়ায় এলাকা থেকে মো. গাজী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্বার ও জব্দ করা হয়।

 

এছাড়াও তার কাছে থাকা নগদ ৫ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মো. গাজী বিশ্বাস দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন