নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,১৩ ডিসেম্বর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:২০ পিএম
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। আগামী ১৩ ডিসেম্বর সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সপ্তম তলায় অবস্থিত প্রেসক্লাব অডিটোরিয়ামে (লিফটের ৬) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ছবি আাঁকার জন্য দেড় ঘন্টা সময় দেয়া হবে। ছবি আঁকার কাগজ প্রেসক্লাব সরবরাহ করবে। অন্যান্য সরঞ্জাম আঁকিয়েদের নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় আগে নাম জমা দেয়ার প্রয়োজন নেই। প্রতিযোগিতার দিন উপস্থিত হলেই অংশ নেয়া যাবে।
ছয়টি বিভাগের প্রতিটিতে তিনটি করে পুরস্কার (বই, ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া অংশ গ্রহনকারি সকলকেই পুরস্কার দেয়া হবে। ১৪ ডিসেম্বর সকাল দশটায় একই স্থানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিভাগ ও প্রতিযোগিতার বিষয় সমুহ ঃ ক বিভাগ- নার্সারী ও বেবী, বিষয়ঃ নিজের ইচ্ছেমতো। খ বিভাগ-প্রথম ও দ্বিতীয় শ্রেণী বিষয়ঃ বাংলাদেশের গ্রাম। গ বিভাগ- তৃতীয় ও চতুর্থ শ্রেণী বিষয়ঃ মুক্তিযুদ্ধ। ঘ বিভাগ-পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী বিষয়ঃ বক্তাবলীর গণহত্যা। ঙ বিভাগ-সপ্তম ও অষ্টম শ্রেণী বিষয়ঃ ১৬ ডিসেম্বর ১৯৭১। চ বিভাগ-নবম ও দশম শ্রেণী বিষয়ঃ শরণার্থী শিবির।


