আরজু ভূঁইয়া’র পিতা এ.আর.ভূঁইয়া’র ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:০৯ পিএম
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া’র পিতা, বৃটিশ শাসন আমলে বৃহত্তর ধামগড় ইউপি’র দীর্ঘদিনের চেয়ারম্যান, তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তীতে পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ^বিদ্যালয়) কলেজের জমিদাতা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান ভূঁইয়া (এ. আর. ভূঁইয়া) এর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বাদ আসর মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদে এক মহতি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া’র উদ্যোগে উক্ত দোয়ায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
এসময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট আল মামুন ভূঁইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক ভূঁইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও মসজিদের মুসল্লীরা উক্ত দোয়ায় অংশ নেন।


