নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকা ও অনলাইনে ০৫ (পাঁচ) জন শহর প্রতিনিধি (শিক্ষানবিশ) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নূন্যতম অনার্স (যেকোন বিষয়ে, ১ম বর্ষ), ডিগ্রি (১ম বর্ষ) ছাত্র/ছাত্রী হতে হবে এবং সকল প্রার্থীকে মাইক্রোসফ্ট ওয়ার্ডসহ বাংলা টাইপ জানতে হবে। সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, কদম রসুল কলেজ, রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ০২ (দুই) জন অভিজ্ঞ ফটোসাংবাদিক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: নূন্যতম এসএসসি পাস এবং শহর (১ জন), সিদ্ধিরগঞ্জ (পাঠানটুলি/চৌধুরীবাড়ি) (১ জন) এলাকায় বাসা হতে হবে। কম্পিউটার অপারটের ০১ (এক) জন, যোগ্যতা : এসএসসি পাস (ফটোশপ ও ইলাস্ট্রেটরে সাধারণ জ্ঞান থাকতে হবে) শহর এলাকায় বাসা হতে হবে। পিয়ন ০১ (এক) জন। যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস, শহর এলাকায় বাসা হতে হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫ জানুয়ারি ২০২২ সালের মধ্যে দৈনিক যুগের চিন্তা পত্রিকার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ
১৫৪ বঙ্গবন্ধু রোড, সায়াম প্লাজা (তৃতীয় তলা)
চাষাঢ়া, নারায়ণগঞ্জ
মোবাইল- ০১৯১২-৪৩২২৯৩,০১৫৩৪-২৫৭০০০, ০১৬১৪-০৭৭৯৪৪


