Logo
Logo
×

বিশেষ সংবাদ

যৌথসভায় শেখ হাসিনার ফোন, আইভীকে জেতাতে এক মঞ্চে আ’লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ পিএম

যৌথসভায় শেখ হাসিনার ফোন, আইভীকে জেতাতে এক মঞ্চে আ’লীগ
Swapno

# হাত নেড়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন না’গঞ্জের নেতাকর্মীরা
# বিএনপি-জামাত নির্বাচনে অংশ নেবেনা, বিভিন্ন কৌশল করছেন : নানক
# দলের জন্য অপরিহার্য কেউই নন, আত্মঅহমিকায় ভোগা যাবেনা

 

 

সবধরণের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এক মঞ্চে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা। সকল দ্বন্দ্বকে দূরে ঠেলে এক মঞ্চে ওঠার দিন তাদের সাথে যুক্ত হয়ছেন খোদ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের আওয়ামী লীগকর্মীদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে জেতাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নাসিক নির্বাচন উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ভিডিও কলে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন।



সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নাসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড. জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নাসিক নির্বাচনে যিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি আসলে বিএনপি জামাতের পক্ষের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে রাজনৈতিকভাবে এই নির্বাচনকে নিতে হবে। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব থেকেই নেত্রী আমাদের একটি কমিটি করে দিয়েছেন, যেটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে।’ মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে বলছি, অনেকেই প্রার্থী হয়েছিলেন, নেত্রী সবচাইতে বেশি ক্ষমতা রাখেন। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নিয়েই আমাদের নির্বাচনী বৈতরণী একমাত্র আমাদের আদর্শিক লক্ষ্য। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা থাকতে পারে সেগুলো পার্টির ফোরামে আসতে পারে, কিন্তু পাবলিকলি আসতে পারবেনা। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কথা আমাদের কানে আসছে। দায়িত্বশীল মানুষের মত কথা বলতে হবে। দায়িত্বহীন কথাবার্তা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে দল কখনোই আশা করেনা । আমিই একমাত্র অপরিহার্য এমন আত্মঅহমিকায় কেউ ভুগতে পারবেনা। আগামী দু’চারদিনের মধ্যেই নারায়ণগঞ্জে কাজ করবো।’




অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মুঠোফোনে কল দিয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।



শেখ হাসিনা বলেন, প্রার্থী অনেকেই আছেন কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে তাই আমি আইভীকে দিয়েছি। আইভী নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন এটাই আমি চাই। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা একযোগে হাত নেড়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও নির্বাচনে প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছে। তিনি ছোট আপা সম্বোধন করে বক্তব্য দেয়ারও আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, সদস্য মারুফা আক্তার পপি ।



এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ হোসনে আরা বাবলী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.আসাদুজ্জামান আসাদ, আবদুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু জাফর চৌধরী বীরু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুুব লীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।



সভা শেষে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির প্রেসব্রিফিংয়ে বলেন, যৌথসভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ডা. সেলিনা হায়াৎ আইভীসহ জেলা ও  মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর বেলা তিনটায় নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি তাদের কাজ শুরু করবে। জননেত্রী শেখ হাসিনা আজকের যৌথসভায় যুক্ত হয়ে আমাদের প্রার্থী আইভীকে দোয়া করে দিয়ে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় সুনিশ্চিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন।  



আইভী ও শামীম গ্রুপ বলে দুইটি ভাগ আছে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু আমরা নির্বাচনে একসাথেই কাজ করেছি। অতীতেও দেখা গেছে, এবারও দেখা যাবে ইনশাআল্লাহ। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলেই আমরা নৌকাকে জেতানোর জন্য কাজ করবো। আইভী বলেন, শামীম ওসমান নৌকার লোক, নৌকার বাইরে গিয়ে তিনি কাজ করতে পারেননা। তিনি আমাদের দলের লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী, তিনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন।



বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছেনা, বিএনপির একটি অংশ আপনাকে সমর্থন দিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, এটি আমার জানা নেই। আমি জনমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। স্থানীয় সরকার নির্বাচনে অবশ্যই জনগণ সেটি দেখবে। সকল জনগণই আমার পক্ষে থাকবে, এবং আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন