Logo
Logo
×

বিশেষ সংবাদ

চলন্ত শীতল বাসে আগুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

চলন্ত শীতল বাসে আগুন
Swapno

চাঁদমারী এলাকায় চলন্ত শীতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিক ভাবে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিন অ্যান্ড সিভিল ডিফেন্স ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে গেলেও তার আগেই স্থানীয় বসিনদারা আগুন নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটির সামনে অংশ দিয়ে ধোয়া বের হয়ে আগুন ধরে যায়। চালক তৎক্ষনাৎ বাস থামিয়ে দিলে আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে যান। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়। তবে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা যায়।

 

বাসচালক আনোয়ার হোসেন জানান, চাষাঢ়া থেকে বাসটি ছেড়ে চাঁদমারী এলাকায় আসার সঙ্গে সঙ্গে সামনে থাকা ড্যাসবোর্ডে শর্ট-সার্কিট থেকে আগুন লেগে যায়।


পুলিশ জানান, বিকেলে শীতল পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার জন্য সহযোগিতা করেছি। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন বাসচালক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন