Logo
Logo
×

বিশেষ সংবাদ

গোদনাইলে যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলাকে সংবর্ধনা আজ

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৪৩ পিএম

গোদনাইলে যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলাকে সংবর্ধনা আজ
Swapno

আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের গোদনাইল এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুরুব্বীদের পক্ষ থেকে  সাহসী সাংবাদিক,  যুগের চিন্তা’র সম্পাদক ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলাকে সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধা ও মুরুব্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান হবে।

 

সকাল সাড়ে ১০টায় ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন। প্রধান অতিথি থাকবেন ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। প্রধান বক্তা থাকবেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস।

 

বক্তৃতা করবেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সাউদ, মহিউদ্দিন মোল্লা, শাহ আলম, এহসান কবীর রমজান, মজিবুর রহমান সাউদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন