Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে এনইউজে’র শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৩ পিএম

প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে এনইউজে’র শোক
Swapno

দেশের প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

এক শোক বার্তায় এনইউজের সভাপতি আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মীথ জানান, প্রবীণ খ্যাতিমান এই সাংবাদিক অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি ইংরেজি পত্রিকা ফিনান্সসিয়াল হেরাল্ড এর সম্পাদক ছিলেন। উল্লেখ্য প্রবীণ এই সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন