Logo
Logo
×

বিশেষ সংবাদ

আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ পিএম

আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে দোয়া

গতকাল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রতিষ্ঠাতা ও পৌরপিতা জননেতা আলী আহাম্মদ চুনকা চিশতি (রহ:) এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Swapno

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রতিষ্ঠাতা ও পৌরপিতা জননেতা আলী আহাম্মদ চুনকা চিশতি (রহ:) এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বাদ আছর আলী আহাম্মদ চুনকার ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসদাইর কবরস্থানে মাজার শরীফে চাঁদর, ফুল চাঁদর, আতর, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আফসার উদ্দিন আফসুস, আলহাজ্ব মনোয়ার হোসেন মনা,শফিকুল ইসলাম লিটন, গোলাম মোস্তফা চঞ্চল, গোলাম সারোয়ার শুভ সহ এলাকার মুরুব্বি, যুবক, চিশতিয়া তরিকার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন