Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইভীর জন্য ভিয়েনা-অস্ট্রিয়া থেকে দুই শিশুর ব্যতিক্রমী প্রচারণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯ পিএম

আইভীর জন্য ভিয়েনা-অস্ট্রিয়া থেকে দুই শিশুর ব্যতিক্রমী প্রচারণা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভালোবেসে ভিয়েনা, অষ্ট্রিয়া থেকে ভাই বোন মালিহা ও উৎসব ব্যাতিক্রমী প্রচারনা চালায়।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভালোবেসে ভিয়েনা, অষ্ট্রিয়া থেকে দুই ক্ষুদে শিশু ভাই-বোন মালিহা ও উৎসব ব্যাতিক্রমী প্রচারনা চালায়।

 

তারা প্রচরণায় বলেন, আসসালামু আলাইকুম, প্রিয় আমার মাতৃভুমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনবাসী। শতাব্দীর প্রথম নির্বাচিত চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামীলীগের সভাপতি নন্দিত জননেতা প্রয়াত আলী আহাম্মদ চুনকার স্নেহের দুলালী আধুনিক নারায়ণগঞ্জে বিনির্মাণের অদম্য কারিগর।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আগামী ১৬ই জানুয়ারি ২০২২ ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ের চাকাকে সচল রাখুন।’ আইভীকে ভালবেসে তারা এই নিবেদন জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন