Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

সিদ্দিকুর রহমানের দ্বিতীয়  মৃত্যুবার্ষিকী আজ
Swapno

আজ শুক্রবার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, গলাচিপার কৃতি সন্তান,গলাচিপা জামে মসজিদ কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রাক্তন সদস্য এবং গলাচিপা পঞ্চায়েত কমিটির সাবেক সহ-সভাপতি জনাব সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।  তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। 

 

এদিকে দিনটি উপলক্ষে নিজ বাসভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার পুত্র বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ি জনাব মেহেদী মাঝার শফিক।  প্রয়াত সিদ্দিকুর রহমান ছিলেন ৪৩/২, কলেজ রোড, গলাচিপা এলাকার মৃতঃ আসাদ আলী সরদারের তৃতীয় পুত্র। তিনি ২১ আগষ্ট ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক ও তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষে তিনি বন্দর সোনাকান্দা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মুন্সী হরমুজ আলীর কনিষ্ঠ কন্যা হালিমা খাতুনের সাথে ২১ আগষ্ট ১৯৬৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চাকুরী জীবনে তিনি ডলফিন সল্ট কোম্পানীতে পরিচালক পদে নিয়োজিত ছিলেন। 

 

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান ২০২০ সালের ২১ জানুয়ারী কিডনী জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন