Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘এশিয়া বুক অব রেকর্ড’ এর স্বীকৃতি পেল টিম খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

‘এশিয়া বুক অব রেকর্ড’ এর স্বীকৃতি পেল টিম খোরশেদ
Swapno

 

দেশের গন্ডি পেরিয়ে এবার বিশ্বের দরবারে স্বীকৃতি পেরে শুরু করেছে টিম খোরশেদ। এর আগেও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা টিম খোরশেদকে স্বীকৃতি দিয়ে ও তাদের কাজের প্রশংসা করেছেন বিশ্ব দরবারে। শুক্রবার (২১ জানুয়ারি) বিষয়টি জানিয়ে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয় মানুষের জন্য কাজ অব্যহত রাখতে চাই। 

 

আবারো করোনা বাড়ছে আর আমরা এবারো প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চটুকু করতে। করোনা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও দাফন-সৎকার, অক্সিজেন, প্লাজমা, এ্যাম্বুলেন্স ও টেলি মেডিসিন সার্পোট এবং খাদ্য, কর্ম ও শিক্ষা সহায়তা প্রদান করায় "এশিয়া বুক অব রেকর্ড" এর স্বীকৃতি লাভ করেছে "টিম খোরশেদ"। বৃহস্পতিবার ভারতের হায়দ্রাবাদে অবস্থিত "এশিয়া বুক অব রেকর্ড" এর প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদ এর কাছে পৌছেছে।

 

 টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এই অর্জনকে সকল টিম মেম্বারদের প্রতি উৎসর্গ করে বলেছেন, এই স্বীকৃতি আমাদের সকল স্বেচ্ছাসেবকদের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা আমাদের ওয়াদা মোতাবেক করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন