Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাস্ক ছাড়া কোন ক্রেতার কাছে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

মাস্ক ছাড়া কোন ক্রেতার কাছে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত
Swapno

 

ব্যবসা প্রতিষ্ঠানে দোকান মালিক কর্মচারীর মাস্ক ব্যবহারের পাশাপাশি দোকানে আসা ক্রেতাদেরও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহনের আহবান জানিয়েছেন ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। আর এই উদ্যোগটি অ্যাসোসিয়েশন ভিত্তিক সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

 

এতে করে ব্যবসায়ী নেতৃবৃন্দরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসা ক্রেতার মুখে মাস্ক না থাকলে তার কাছে মালামাল বিকৃরি করবেন না বলেও আশ্বস্ত করেছেন। শহরের উকিলপাড়া ও নয়ামাটি এলাকায় অবস্থিত হোসিয়ারী শ্রমিকদের এবং টানবাজার এলাকায় সূতা ব্যবসার সাথে সম্পৃক্ত শ্রমিকদের টিকা গ্রহন নিশ্চিত করতে জোর দেওয়া হয়। দ্রুত এ ব্যাপারে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোয়েশন ও ইয়ার্ন মার্চেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে টিকা প্রদানের আবেদন করা হবে।

 

মঙ্গলবার ১ ফেব্রুয়ারী রাত ৮টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাদমারি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের মিলনায়তনে উক্ত মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি এম.এ হাতেম, সিনিয়র সহ সভাপতি অমল পোদ্দার, পরিচালক মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশনেট সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম হায়দার বাবুল, বাংলাদেশ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ নাছির আহমদ জুয়েল সহ জাতীয় ভিত্তিক ৮টি ও জেলা ভিত্তিক ৩৪টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা মত বিনিময় সভায় অংশ নেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন