Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাইতুল মোকাররম এর খতিব মাওলানা সালাউদ্দিনের ইন্তেকাল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৩ পিএম

বাইতুল মোকাররম এর খতিব মাওলানা সালাউদ্দিনের ইন্তেকাল
Swapno

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নারায়ণগঞ্জ বন্দরের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি স্থানান্তরিত হয়ে বন্দর ইউনিয়নের কলাবাগ গ্রামে বসবাস শুরু করেন। এরপর তিনি ঢাকার ঝিকাতলায় স্থায়ী হয়েছেন। বৈবাহিক জীবনে তাঁর ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। 

 

মাওলানা সালাহউদ্দিনকে ২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ দেয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদরাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেন।

 

মাওলানা সালাউদ্দিন ১৯৬৪ সালে পূর্বপাকিস্তান মাদ্রাসা বোর্ড হতে কামিল প্রথম শ্রেণীতে প্রথম স্থান ও ১৯৬৫ সালে একই বোর্ড হতে যথাক্রমে আদব ও আদব কামিল প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ প্রথম শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ হন। এরপর তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে সৌদি আরবের মদীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৮৪ সালে সেখান থেকে আরবী ডিপ্লোমা প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

 

দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম এর খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন