Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিবাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিবাদ
Swapno

অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টুডে টোয়েন্টি ফোর ডটকম’ এর সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে মানহানিকর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।

 

 রোববার (৬ ফেব্রয়ারি) ওই সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক মো. শহীদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রসঙ্গত, গেল পয়লা ফেব্রুয়ারি বিকেলের দিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে সাংসদ সেলিম ওসমানের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সাথে মতবিনিময় সভার কথা জেনে নারায়ণগঞ্জ টুডের পক্ষ থেকে একজন সংবাদদাতাকে সংবাদটি সংগ্রহ করার জন্য প্রেরণ করা হয়।

 

 কিন্তু চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল নারায়ণগঞ্জ টুডে’র পরিচয় জেনে সংবাদদাতাকে জানায় এখানে সাংবাদিক অ্যালাউ নয়। তবে, অপর দুটি অনলাইন ওই সভাসহ একই স্থানে আরও দুটি মতবিনিময় সভার সংবাদ কাভারেজ করে। যা বৈষম্যমূলক আচরণ হিসেবে প্রতীয়মান হলে এই ঘটনা নিয়ে এদিনই ‘নারায়ণগঞ্জ টুডে’ নিউজ পোর্টালে “রাজাকারপুত্র’ কাজলের এ কেমন আচরণ” 

 

শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে ক্ষুব্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘খ’ অঞ্চলে জেলা আইনজীবী সমিতির পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল আলম রনি বাদী হয়ে নারায়ণগঞ্জ টুডে সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা করেন। 

 

মামলায় রবিউল আলম রনি দাবি করেছেন, ‘আইনজীবী সমিতির কোনো মত বিনিময় সভা না থাকার পরেও আইনজীবী সমিতির নামে মিথ্যা কল্পিত মতবিনিময় সভা দেখিয়ে মিথ্যা কল্পিত সংবাদ প্রকাশ করে। এতে জেলা আইনজীবী সমিতির তথা সর্বস্তরের আইনজীবীদের মানহানী ঘটেছে।’ উল্লেখ্য, এক ফেব্রুয়ারি সাংসদ সেলিম ওসমানের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা হয়নি বলে মামলায় দাবি করা হলেও দুই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে ‘মতবিনিময়’ সভা হয়েছে জানিয়ে সংবাদ পরিবেশন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন