জমু’র ২১ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, নাক্সবন্দ তরিকার খাদেম, হযরত শাহ মিন্নত আলী চিশতি (র.) মসজিদ ও মাজার কমিটির সাধারণ সম্পাদক, পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জামির আহমেদ জমু’র ২১ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ই ফেব্রুয়ারী) বাদ যোহর হযরত শাহ মিন্নত আলী চিশতি (র.) জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আনিসুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত আওয়ামীলীগ নেতা জামির আহমেদ এর বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও ছোট ছেলে গোলাম সারোয়ার (শুভ) তার পিতা ও মাতার আত্তার মাগফিরাত কামনায় জাতি ধর্মবর্ন নির্বিশেষে সমস্ত পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাইতুন নূর জামে মসজিদের উপদেষ্টা আলহাজ্ব আফসার উদ্দিন আফসু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম তপন, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান খসরু, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম লিটন, মহানগর যুবলীগের সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মো. আহসান উল্লাহ, ফয়জুল ইসলাম রুবেল, শারফুদ্দিন আহাম্মেদ, রফিকুল ইসলাম রবিন, রাসেল, আলী হায়দার সাগর প্রমূখ।


