Logo
Logo
×

বিশেষ সংবাদ

আগামী শুক্রবার ভাষা সৈনিক মফিজুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পিএম

আগামী শুক্রবার ভাষা সৈনিক মফিজুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী
Swapno

 

আগামী শুক্রবার ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা মফিজুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী।

 

প্রয়াত মফিজুল ইসলামের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি শুক্রবার চাঁনমারীস্থ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও বাদ আছর চাঁনমারি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আছর শহরের দীগুবাজার মফিজুল ইসলাম মার্কেটে এবং বন্দর উপজেলার মাহমুদনগর জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, নুরনবী জামে মসজিদ, শান্তি নগর জামে মসজিদ, শুভঘরদী জামে মসজিদ, আলী সারদি জামে মসজিদ, জিওধারা জামে মসজিদ, বেপাড়ী পাড়া জামে মসজিদ, দড়ি সোনাকান্দা জামে মসজিদ, হাজারদী চাঁনপুর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমের কনিষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুল ইসলাম রাজন ও তার পরিবারবর্গ ।

 

প্রসঙ্গত, তিনি ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মাত্র ২০ বছর বয়সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন এবং আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল ব্যক্তি জীবনে নির্লোভ এই রাজনীতিকের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন