তেল-পেঁয়াজের সাথে মাছ-মাংস-সবজির দামও আকাশছোঁয়া
মেহেদী হাসান
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম
# বাজারগুলোতে নেই কোন মনিটরিং
সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেড়েছে নিত্যপণের দাম। পেয়াজ, তেল, সবজি, মাছ, মাংস, ডিম, বাজারের কোন কিছুই যেন স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। দিন যত যাচ্ছে ততই নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এতে দিশেহারা হচ্ছে সাধারণ মানুষ। এ দিকে ক্রেতারা জানান, দুই দিন পর পরই বাজারের নিত্যপণের দাম বাড়ছে। বাজারগুলোতে নেই কোন মনিটরিং, তাই দু’দিন পর পর নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে। গতকাল নারায়ণগঞ্জের পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজে কেজি প্রতি বেড়েছে ৫টাকা, গত সপ্তাহে পেঁয়াজ ১২০ টাকা পাল্লা (৫ কেজি) বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা পাল্লা (৫ কেজি)।
দেশি আদা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি ও চায়না আদা ১০০ টাকা কেজি , রসুন দেশিটা ১০০ টাকা কেজি ও চায়নাটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীত কালীন সবজির দামও বাজারে অনেক আগুন, এক পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০টাকা পিস, শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০টাকা। নতুন আলু প্রতি কেজি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা (৫ কেজি) ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেন্ডি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে ও লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও কেজি প্রতি ৩০ টাকা করে দাম বেড়েছে গরুর মাংসের। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি যা গত সপ্তাহে ছিল ৬২০ টাকা কেজি, খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , বকরীর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগী ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কক মুরগী ২৫০ টাকা কেজি , লাল লেয়ার মুরগী গত সপ্তাহে ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৪০ টাকা। মুরগীর ডিম লালটা ৩৬ থেকে ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৭০ টাকা হালি, দেশি মুরগীর ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে মাছের দাম চড়া, মাছ বিক্রেতারা জানান, কয়েকদিনের কুয়াশা ও ঠাণ্ডা পরার কারণে নদীতে মাছ কম ধরা পারছে, তাই মাছের চাহিদা কম থাকার কারনে মাছের দাম বেশি। ইলিশ মাঝারি সাইজের বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি ও বড় সাইজের ইলিশ ৮০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রুই প্রতি কেজি ৩৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০ টাকা কেজি, পাঙ্গাস ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ২ দিন পর পর লিটারে ৩ থেকে ৫ টাকা করে সয়াবিন তেল দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৮ টাকা লিটার যা গত সপ্তাহে ছিল ১৫৫ টাকা লিটার।
এছাড়াও বিভিন্ন কোম্পানীর বোতলে সয়াবিন তেলের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ৫ লিটার বোতলে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা, তীর কোম্পানীর ৫ লিটারের সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ৭৬৫ টাকা যা গত সপ্তাহে ছিল ৭৫৫ টাকা, রূপ চাঁদা ৫ লিটার ৭৬০টাকা, বসুন্ধরা ৫ লিটার ৭৩৫ টাকা যা গত সপ্তাহে ছিল ৭২০ টাকা। খোলা চিনি বিক্রি হচ্ছে ৭৩ টাকা কেজি, মসরির ডাল বড় সাইজের ৯০ টাকা ও ছোট সাইজের ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


