ফতুল্লা সহ আড়াই হাজার উপজেলার ১০ চেয়ারম্যানদের শপথ গ্রহন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম
নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। একই সাথে সদর উপজেলা ফতুল্লা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন করেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ ডিসি মঞ্জুরুল হাফিজ তাদের শপথ বাক্য পাঠ করান।
এসময় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, আমি কয়দিন পরে ডিসি পদ থেকে সরে গেলে কিন্তু আমাকে কেউ ডিসি ডাকবে না। তবে আপনাদের কিন্তু সবসময় চেয়ারম্যান সাহেব বলেই ডাকা হবে। একজন চেয়ারম্যান সমাজের অন্যতম সম্মানিত ব্যক্তি ও ইউনিয়নের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। কোন একটি সমস্যা হলে পুলিশ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে, চেয়ারম্যান সাহেব আপনি কি বলেন। চেয়ারম্যান একজন ব্যক্তি না, চেয়ারম্যান একটি প্রতিষ্ঠান।
চেয়ারম্যানদের উদ্দেশ্যে ডিসি বলেন, আপনারা এই শপথ পাঠ করার পর সরকারি কর্মচারী। আপনারা একজন বিচারক। অনেকে চেয়ারম্যান হওয়ার পরে মনে করে, আমি এলাকার ডন হয়ে গেছি। কিন্তু সে তো ডন নয় সে বিচারক। তার আচার আচরণ, কথা বার্তা, চলা-ফেরা থাকতে হবে একজন জজ এর মতো।
এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাতসহ জেলা প্রশাসনের অন্যান উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নারয়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান এবং স্বপন আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. অদুদ মাহমুদ, উচিংপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফাইজুল হক ডালিম, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হক, ব্রাহ্মনন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া,
হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমান, বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া শপথ গ্রহন করেন।


