Logo
Logo
×

বিশেষ সংবাদ

কুতুবপুরে শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া ও তোবারক বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

কুতুবপুরে শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া ও তোবারক বিতরণ
Swapno

জাতীয়  শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় এবং তার পুরোপুরি সুস্থতা কামনায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত নন্দলালপুর ইউনিট কমিটির সহ-সভাপতি সুলতান হোসেন মোল্লার উদ্যোগে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

 রোববার (১৩ ফেব্রুয়ারি) বাদ আছর সদর উপজেলার পাগলা নন্দলালপুর নাক্কাটার বাড়ী সংলগ্ন সুলতান মোল্লার অটো রিকশার গ্যারেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোবারক হোসেন, সদস্য আব্দুল করিম, নন্দলালপুর ইউনিট কমিটির সহ-সভাপতি শুক্কুর আলী,

 

সাধারণ সম্পাদক রিপন আকন, সোনাই মোল্লা, মজিদ পাটুয়ারী, আব্দুল জলিল, মেহেদী হাসান বাবুসহ অত্র এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ মাহফিলের আগমুহুর্তে সকলের নিকট দোয়া প্রার্থনা করে সুলতান হোসেন মোল্লা বলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ অতিদ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থতা লাভ করে দলীয় ও শ্রমজীবী মানুষের কল্যাণে যেনো আত্মনিয়োগ করতে পারেন সেলক্ষ্যে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

 

তাই আমি আমার রাজনৈতিক গুরু আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুঃসময়ের কান্ডারী, আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পুরোপুরি সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি। মিলাদ মাহফিল শেষে আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও উপস্থিত কয়েক শতাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার খিচুড়ি (তোবারক) বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন