Logo
Logo
×

বিশেষ সংবাদ

সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া সুলতানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম

সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া সুলতানা
Swapno

গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের জাতীয়ভাবে সম্মাননা/ক্রেস্ট স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান অনুষ্ঠানে সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রোকেয়া সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের হাত থেকে রোকেয়া সুলতানার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার ছেলে এড. শাহ ইমতিয়াজ আহমেদ রাজিব।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিনসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন