মানবপাচার পাসপোর্ট জালিয়াতির মামলায় ডালিম জেলহাজতে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩ এএম
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় জাল ডকুমেন্টস, মিথ্যা তথ্য দিয়ে জাল পাসপোর্ট তৈরি, প্রবাসীদের সাথে বিভিন্ন ভাবে প্রতারনা ও জালিয়াতির অভিযোগে ছদ্মনাম তরিকুল ইসলাম আসল নাম ওসমান গনি ডালিম কে গ্রেফতার করেছে নারায়নগঞ্জের র্যাব -১১ এর সদস্যরা।
শুক্রবার (১১ ফ্রেব্রুয়ারী) র্যাব -১১'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আসামি তরিকুল ইসলাম ডালিম কে জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার মহাসড়কের ফুটওভার ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আর বলা হয়, মালয়েশিয়া প্রবাসী জনৈক ব্যক্তি র্যাব-১১ তে দাখিলকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী মোঃ তরিকুল ইসলাম মালোশিয়ায় অবস্থানকালে বিভিন্ন প্রবাসী ভাইদের ওয়ার্ক পারমিট, ভিসা, পাসপোর্ট ইত্যাদি করিয়ে দেওয়ার কথা বলে হাজার হাজার মালয়েশিয়ান রিংগিত প্রতারণপূর্বক গ্রহণ করে কিন্তু তার সকল তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, ব্যক্তিগত নম্বর, জন্ম তারিখ ইত্যাদি) মিথ্যা হওয়ায় দীর্ঘদিন তাকে গ্রেফতার করা বা আইনের আওতায় আনা সম্ভব হয় নি।
তথ্য প্রদানকারী ব্যক্তি আরো জানান যে, উক্ত প্রতারক প্রতারণা লব্ধ অর্থ নিয়ে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার পাঁচানি এলাকায় অবস্থান করছে।
অভিযোগ প্রাপ্তির পর ব্যাটালিয়ন সদর তদন্তে নামে এবং প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান সুনির্দ্রটিভাবে সনাক্ত করে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল আসা ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে নারায়নগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ অফিসের পাশে ফুট ওভার ব্রিজের নীচ এলাকা হতে আসামী মোঃ তরিকুল ইসলাম কে আটক করে। তরিকুল ইসলামের কাছে তার পাসপোর্ট, মালয়েশিয়ায় তার ড্রাইভিং লাইসেন্স এবং সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সিশিপ কার্ড পাওয়া যায়। তার কাছে প্রাপ্ত পাসপোর্টে প্রদত্ত তথ্য স্থানীয়ভাবে যাচাই-বাছাই শেষে জানা যায় যে, পাসপোর্টে উল্লেখিত আসামীর নাম , পিতার নাম, মাতার নাম এমনকি পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর সবই মিথ্যা।


