Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে আইডি কার্ড বা জন্মনিবন্ধন ছাড়া মিলবে টিকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫১ পিএম

না’গঞ্জে আইডি কার্ড বা জন্মনিবন্ধন ছাড়া মিলবে টিকা
Swapno

জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনাভাইরাসের টিকা নেওয়ার সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই দু’টি সনদ ছাড়াই মানুষ করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এই কার্যক্রম শুরু হবে নারায়ণগঞ্জেও। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এই ঘোষণা দিয়েছে।

 

তবে টিকার কার্ডের ব্যবস্থা করা হবে। এই ধরনের কার্ড ঢাকা থেকে পাঠানো হবে। এরপর এই কার্যক্রম শুরু হবে। প্রথম ডোজ নেওয়া যাবে এই প্রক্রিয়ায়। যদিও নারায়ণগঞ্জের তিনটি স্পটে ইতোমধ্যে কেবল মোবাইল নম্বরের ভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে।

 

এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক জানান, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

২৬ ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই, তারা ২৬ ফেব্রুয়ারির আগে সরাসরি হাসপাতাল ও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। মুঠোফোন নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

 

২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান শামসুল হক। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থাপন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা এসব স্থান নির্ধারণ করবেন। স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনটি করে দল থাকবে।

 

সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় পাঁচটি, প্রতি জেলায় বিশটি করে ভ্রাম্যমাণ দল থাকবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি ভ্রাম্যমাণ দল থাকবে। সিটি করপোরেশনের দলগুলো ৫০০ জন করে ব্যক্তিকে টিকা দেবে। প্রথম ডোজের টিকাকে একটা ধারায় আনতে ২৬ ফেব্রুয়ারি শেষ করা হবে। দ্বিতীয় ও বুস্টার ডোজ চলবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন