Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে বেড়েছে ছিনতাইকারী

Icon

ফরিদ আহম্মেদ বাধন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

না’গঞ্জে বেড়েছে ছিনতাইকারী
Swapno

# প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি
# প্রতিদিনই ঘটছে অলিগলিতে ছিনতাইয়ের ঘটনা

 

ভোর সাড়ে ৫ টা। ফতুল্লা লঞ্চঘাট থেকে ইজি বাইক নিয়ে কাশিপুর কাউন্সিলের দিকে দুইজন কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন কামাল হোসেন। কাশিপুর জেলেপাড়া ব্রিজের উপর তাদের ইজি বাইকটি আটকে দেন ৩ জন অপরিচিত ব্যক্তি। এসময় কামাল ও তার স্ত্রী ঐ তিন ব্যাক্তিকে ইজিবাইক আটকের কারন জিজ্ঞেস করেন।  ঐ ব্যক্তিরা  তাদের জানান,তারা আইনের লোক।

 

এসময় ঐ ব্যক্তিদের সন্দেহ হলে কামালের স্ত্রী ইজি বাইক থেকে তার ডান হাত বের করে সিগন্যাল দিলে, ইজিবাইকের সামনে ও  পিছনে শাহ সিমেন্টসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। আর এসময় ঐ তিন ব্যক্তি কামাল ও স্ত্রীকে বকাজোকা করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত বুধবার ভোর বেলা। অপরদিকে গত কয়েকদিন আগে সদর থানা এলাকায় ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে শহরের দুই নম্বর রেল গেট থেকে দেওভোগে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েছিলো,জামাল উদ্দিন ও তার পরিবার।

 

তারা গ্রামের বাড়ি থেকে নারায়ণগঞ্জে ফিরে ছিনতাইয়ের কবলে পড়েছিলেন। ঐ যাত্রায় তারা তাদের সর্বস্ব খুইয়েছেন।  সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকর একটি গার্মেন্টস থেকে গত রোববার রাতে বাসায় ফিরছিলেন  কেয়া(ছদ্মনাম)সহ আরো ৩জন সহকর্মী। সিদ্ধিরগঞ্জপুলে তাদের ইজি বাইকটি আটক করে বেশ কয়েকজন ছিনতাইকারী। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিনব কায়দায় ফতুল্লা,সদর ও সিদ্ধরগঞ্জ থানা এলাকার বিভিন্ন সড়কে চলছে ছিনতাই।

 

ছিনতাইয়ের কাজে তারা ব্যবহার করে,সিএনজি ও ইজি বাইক। তাদের হাতে থাকে ধারালো অস্ত্র। আবার অনেক সময় দিনমজুর বুঝাতে হাতে শাবল,হাতুরী,স্ক্রু ড্রাইভারও ছিনতাইকারীরা  ব্যবহার করে থাকে। একের পর এক অভিযোগ থাকলেও এই সঙ্গবদ্ধ চক্রটি চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীকে ফাঁকি দিয়ে ছিনতাইকারীরা দিনের পর  দিনি বেপরোয়া হয়ে পড়ছে। অপরদিকে অপরাধ দমনে থানার টহল টিমের যানবাহন সংকটকেও দায়ী করছে অনেকে।


নারায়ণগঞ্জ সদর এলাকার একটি ঘনবসতি পূর্ন অঞ্চল। প্রান্তিক জনগোষ্ঠির বসবাস এখানে। দেশের বিভিন্ন জেলা থেকে জীবন জীবীকার তাগিদে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকুরীর সন্ধানে ছুটে আসে মানুষ। বিগত দিনের চাইতে বর্তমানে সদর উপজেলার বেশ কয়েকটি স্পটে ভোর রাত থেকে সকাল পর্যন্ত চলছে ছিনতাইয়ের মতো ঘটনা।

 

এ ব্যাপারে থানায় তেমন কোনো অভিযোগ কেউ না করলেও বিভিন্ন সময় মানুষের মুখে মুখে ছিনতাইয়ের ঘটনা বলতে শোনা যায়। শুধু তাই নয় গত কয়েকদিন আগে ফতুল্লা মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে গেছে। অনুষ্ঠানে যারা বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছিলেন,তাদের প্রত্যেকের অভিযোগ ছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামোটি সন্তোষ জনক হলেও প্রতিটি এলাকায় ছিনতাই বেড়েছে।


সূত্রের দাবী,নারায়ণগঞ্জ সদরের ৩টি থানায় বিগত কয়েক বছরে পুলিশের ডিউটির জন্য নতুন কোনো বাহন যুক্ত করা হয়নি। পুলিশকে ইজিবাইক বা সিএনজি দিয়ে ডিউটি করতে হয়। এতে করে রাতের বেলা পুলিশের উপস্থিতি তেমন দেখা যায়না। অপরদিকে ইজি বাইক বা মিশুক দিয়ে যে সমস্ত পুলিশ সদস্য ডিউটি করেন তারা এক এলাকা থেকে ঘুরে আবার সেই এলাকায় আসতে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। ফলে অপরাধীরা অল্প সময়ের মধ্যেই কোন একটি স্থানে অপরাধ সংঘঠিত করে সহযেই পাড় পেয়ে যাচ্ছে।

 

এছাড়াও প্রতিটি মোড়ে মোড়ে ছিনতাইকারীদের সহযোগীরা পুলিশের গতিবিধির উপর  লক্ষ্য রাখে এটিও অপরাধীদের জন্য প্লাস পয়েন্ট। কখন পুলিশ কোন সড়কে টহলে যাচ্ছে সেই তথ্যও ছিনতাইকারীদের কাছে অল্প সময়ের মধ্যে চলে যাওয়ার কারনে ছিনতাই করা তাদের জন্য আরো সহতর হয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে।


তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানার,শহরের দুই নং রেল গেটের মোড়,দেওভোগ আখড়ার সামনে,কৃষ্ণ চূড়ার মোড়, দেওভোগ পানির ট্যাকিং,উকিল পাড়ার মোড়, আমলা পাড়া থেকে মেট্রো হল মোড়, বরফ কল ডিসির বাংলোর আশপাশের সড়ক,কিল্লারপুল,সৈয়দপুর কড়ইতলা,ফকির বাড়ীর মোড়,পাইকপাড়া বড় কবরস্থানের মোড়, নিতাইগঞ্জের মোড়, মন্ডলপাড়া পুল সংলগ্ন রেলী বাগানের মোড়  প্রতিদিনই চলছে ছিনতাই।


সূত্রের আরো দাবী, ফতুল্লার, সাইনবোর্ড গিরিধারা,তুষার ধারা,মাসদাইর বাড়ৈভোগ,তক্কার মাঠ,পোষ্ট অফিস রোড, কাশিপুর জেলে পাড়া ব্রিজ, মাসদাইর পাকাপুল,শাসনগাও আরএস গার্মেন্টস ও বনশ্রীর মোড়, মুসলিম নগর মোল্লা গার্মেন্টস এর সামনের ব্রিজের উপর, পঞ্চবটি মেথর খোলার মোড়, শাসনগাঁও ভাঙ্গা ক্লাব,কাশিপুর বাংলাবাজার,পঞ্চবটি বহুতল ভবনের সামনের সড়ক,জামতলা ঈদগাহ,ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়ক, নবীনগর কবরস্থানের সামনের সড়ক, নাগবাড়ির মোড় এছাড়াও সিদ্ধিরগঞ্জের মিজমিজি,পাইনাদী, পাওয়ার হাউজের, হাজী পাড়া, এসওর মোড়, নাভানা,

 

পাঠানটুলী, চৌধূরীর মোড়, ঢাকেশ্বরী বাজারের মোড়, আদমজী বিহারী পট্রি, সুমিল পাড়ার মোড় এলাকায় রাত ২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত থেমে থেমে ঘটে থাকে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ের কাজে বেশির ভাগই ইজি বাইক ও সিএনজি ব্যবহার করে ছিনতাইকারীরা। এদের মধ্যে বেশির ভাগই কিশোর  বলে জানিয়েছে একাধিক সূত্র।

 

ছিনতাইকারীদের কবল থেকে ভোর বেলা পাইকারী মাছ,সব্জি বিক্রেতা থেকে শুরু করে ঘরে ফেরা মানুষ কেউ-ই রক্ষা পায়না। তবে গত কয়েকদিন আগে ফতুল্লা মডেল থানার ওপেন হাউস যে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার  অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) নাজমুল হাসান বলেছিলেন, রাতে ছিনতাই রোধে পুলিশকে বিশেষভাবে কাজে লাগানো হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন