Logo
Logo
×

বিশেষ সংবাদ

বেফাঁস মন্তব্যের কারণে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন লায়ন বাবু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

বেফাঁস মন্তব্যের কারণে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন লায়ন বাবু
Swapno

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং কমপ্লেক্সের ৭ তলায় স্কাই লার্ক নামে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতিসহ নারায়ণগঞ্জ এবং সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

 

সংবাদ সম্মেলনে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, গত ১২ ফেব্রুয়ারী শনিবার উপজেলার বারদী ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ-মাহফিলে তার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চোর- ডাকাত নির্মূলে বক্তব্য রাখতে গিয়ে কথা প্রসঙ্গে ভুলক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে একটি অমার্জিত বক্তব্য দিয়ে ফেলেন।

 

ভুলক্রমে অনাকাক্সিক্ষত বক্তব্যের জন্য নিজের অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে সোনারগাঁ আওয়ামীলীগের সাথে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শেষ বারের মতো সুযোগ চান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন