Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লা থেকেই পুরো জেলায় শুরু হবে অপরাধ দমন: এসপি জায়েদুল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ পিএম

ফতুল্লা থেকেই পুরো জেলায় শুরু হবে অপরাধ দমন: এসপি জায়েদুল
Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, কিশোর গ্যাংসহ নানা অপরাধ বেড়েগেছে। ফতুল্লা থেকে আমরা নারায়ণগঞ্জে অপরাধীদের দমন শুরু করবো। কমিউনিটি পুলিশিং ফোরাম আমাদের সাথে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করবে। গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সম্প্রতি ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সদস্যদের নানা রকম যাচাই বাছাই করে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কমিটিকে গতকাল অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। কমিটিতে তিনি সভাপতি হিসেবে গোল্ডেন ফাইবার গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও আমেনা গ্রুপের চেয়ারম্যান সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নাম ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে তিনি উপস্থিত ব্যক্তিবর্গকে অবহিত করেন।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ) মোস্তাফিজুর রহমান,ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান, ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এম শওকত আলী, মনিরুল আলম সেন্টু, মীর সোহেল আলী, তাজুল ইসলাম রাজিব, মাহাবুবুর রহমান সেলিম, আলামিন প্রধান, ফরিদ আহম্মেদ বাধন, মরিয়ম বেগম, সদস্য আনোয়ার হোসেন, মাওলানা আ. শুক্কুর মোল্লা,মাওলানা মো.ইকবাল হোসেন

 

রনজিৎ মোদক, নূরুল ইসলাম নূরু, আনিসুজ্জামান অনু, আব্দুর রহিম, নিয়াজ মোহাম্মদ মাসুম, হাজী জাহিদুল ইসলাম জনি, আবু মো.শরীফুল হক, রাসেদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, মাহমুদা বেগম পুতুল, অনামিকা হক উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন