Logo
Logo
×

বিশেষ সংবাদ

শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজারের দাবিতে সমাবেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম

শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজারের দাবিতে সমাবেশ
Swapno

শ্রমিকের নূন্যতম মজুরি ২০ হাজার টাকার দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক জাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় শ্রমিক জাগরণ মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আব্দুস সবুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক।

 

আরও উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের সহসভাপতি মোরশেদুল ইসলাম, রফিকুল ইসলাম, ইমন হাসান, পলাশ। সমাবেশ পরিচালনা করেন শ্রমিক জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক আবুল বাশার। নেতারা বলেন, আকাশচুম্বী লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রাশ টেনে ধরতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

 

বাণিজ্যমন্ত্রী বারবার মুখরোচক কথা বলে যাচ্ছে কিন্তু কোন দ্রব্যটির মূল্য কমাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার উন্নয়নের বন্যায় পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, বিমানবন্দর তৈরিতে ব্যস্ত। মানুষের মৌলিক অধিকার নাই তাতে সরকারের কোনো ভ্রুক্ষেপ না কার্যকর কোনো ভূমিকা নেই। অন্যদিকে চুয়াত্তরের দুর্ভিক্ষের মত গরীব ও অসহায় মানুষদের খাওয়ানোর জন্য লঙ্গরখানা খোলার দাবিতে আন্দোলন করছে বিএনপি।

 

এ রকম দ্বিচারিণী রাজনীতির ফাঁকা বুলিতে অসহায় জনগণের পাশে দাঁড়ানোর মত কেউ নাই। তাই জনগণ এবং শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য ন্যূনতম মজুরি ২০ হাজার টাকার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন