প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকায় বিনা মূল্যে টিকা পাচ্ছে: আলমগীর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬ পিএম
সারাদেশের ন্যায় গতকাল ১ কোটি লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে টিকা গ্রহন কারী আওতায় আনা হয়। তারই ধারা বাহিকতায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গিয়াস উদ্দিন মডেল একাডেমিতে প্রায় ৫ হাজার লোককে টিকা দেয়া হয়। শনিবার সকালে বন্দর আবাসিক আমিন এলাকার পঞ্চায়েত কমিটির সহ সভাপতি এসটি আলমগীরের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে ৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়।
এই সময় সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বন্দর আমিন পঞ্চায়েত কমিটির সহ সভাপতি এসটি আলমগীর সরকার বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আজকে আমরা বিনামূল্যে করোনার টিকা নিতে পারছি। সেই সাথে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাকে অনেকটা নিয়ন্ত্রনে নিতে পেরেছি।
পাশা পাশি মানুষ সচেতন থেকে প্রশাসনকে সহযোগিতা করেছে। সামনের দিন গুলোতেও মানুষকে সেচতন থাকতে হবে। এজন্য আমাদের দেশে আল্লাহর রহমত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করে গেছে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসাকে সনদ দিয়ে বেফাকুল মাদারিস বোর্ড গঠন করেছে।
তারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে সেই কওমী মাদরাসার ছাত্ররাও টিকাদান কাজে এগিয়ে এসেছে। এছাড়াও আমাদের তত্তাবধানে ৬ জন নার্স ৭ জন আনসার ভিডিপি সদস্য মিলে এই ৫ হাজার মানুষকে টিকা দেয়া হয়। আমরা চাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ আরও এগিয়ে যাবে। আর এজন্য মানুষকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ২২ নম্বর ওয়ার্ড আনাসর ভিডিপি দল নেতা জাহাঙ্গীর আলম, রায়হান শেখ, কাজী জেসমিন, রিনা আক্তার, শাহিদা আক্তার. পারভীন আক্তার, সোনিয়া, আলাউল কবীর দিপু, মেহবুবা সাইদ সহ আরও অনেকে।


