Logo
Logo
×

বিশেষ সংবাদ

নানা কারণে প্রশ্নবিদ্ধ প্রশাসন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

নানা কারণে প্রশ্নবিদ্ধ প্রশাসন
Swapno

# খুন, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা বেড়ে চলেছে
# গত বিশ দিনে ৮টি হত্যাকাণ্ডের ঘটনা
# প্রশাসন তাদের শক্ত অবস্থানে নেই : এড. মাসুম

 

গত বছরের ২২ মে ৩৩৩ ফোন করে খাবার চেয়ে জরিমানা গুনতে কাশিপুরের ফরিদ নামে এক অসহায় সময়ে অনেক অসহায় মানুষ আছে তারা খাবার চাইতে লজ্জা পান। তাদের কেউ কেউ গোপনে সরকারি ৩৩৩ ফোন করে খাবার পেয়েছেন। তিনিও একইভাবেফোন করে খাবার চান। কিন্তু তাক খাবারের পরিবর্তে জরিমানা গুনতে হয়।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার নির্দেশে তাকে ১০০ জনের মাঝে চাল, আলু, ডাল, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করতে হয়েছে। কিন্তু ১০০ জনকে খাদ্য সামগ্রী দেওয়ার মতো সামর্থ্য ফরিদের ছিল না। সদর ইউএনও আরিফা জহুরার এ রকম অমানবিক সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ ফরিদ উদ্দিন।

 

আর ১০০ জনের খাবার দিতে না পারলে তার জেল হবে, এই লজ্জায় দুইবার আত্মহত্যা করতেও চেয়েছিলেন তিনি। আর এজন্য সমালোচনায় পড়েন সদর ইউএনও। এছাড়াও মাদককারবারীদের গ্রেপ্তারে প্রশাসনের অবহেলা, নগরীতে ছিন্তাইকারীসহ নানা অপরাধ বেরে যাওয়ায় প্রশাসনের গাফলতি মনে করছে সচেতন মহল। কারণ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা, বিচক্ষণতা ও সহনশীলতার অভাব রয়েছে। তবে আইন থাকলেও সেসব মেনে চলার ক্ষেত্রে একধরণের অবহেলা রয়েছে।

 

এতে প্রশাসনের আগেরমত শৃঙ্খলা আর দেখা যায় না। এজন্য নানা কারনে প্রশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে জানান নাগরিক সমাজ।
এদিকে নারায়ণগঞ্জে হঠাৎ করে আবারও খুন, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা বেড়ে চলেছে। আপনজনরাও ঘটাচ্ছে অবিশ্বাস্য খুন-খারাবি। তার মাঝে রয়েছে মাদকের অপরাধ সবেচেয়ে বেশি বেড়ে গেছে।

 

কিন্তু সেই অনুযায়ী মাদককারবারীরা গ্রেপ্তার হন নাই। সম্প্রতি কয়েক দিন আগে ফতুল্লা তল্লা এলাকায় মাদককারবারীদের অভিযানে গিয়ে পুলিশ সদস্য হামলার শিকার হন। এই হামলায় পুলিশের একজন সদস্যের মাথা ফেটে যায়। হামলার মূল হোতা মাদককারবারীর ডন শাহিন গ্রেপ্তার না হলেও এই হামলায় জড়িত তার চ্যালা-চামুন্ডরাা গ্রেপ্তার হন। মাদককারবারির ডন শাহিনের একটি ঘনিষ্ঠ ব্যক্তি জানান, শাহিনের সাথে ফতুল্লার ওসির সখ্যতা রয়েছে। যার জন্য সে অনেক অপরাধ করে পার পেয়ে যান। এমনকি বিভিন্ন সময় তার অপরাধ দামা চাপা পড়ে যায়। যার জন্য প্রশাসনের অনেক বদনাম হয়।

 


অন্যদিকে এই ঘটনা কাটতে না কাটতেই শহরের সর্বাধিক প্রচারিত নারায়ণগঞ্জের একটি পত্রিকা অফিসে সন্ত্রাসী বাহিনী গিয়ে হামলা চালান। এই হামলার মূলহোতা গ্রেপ্তার না হলেও নামকা ওয়াস্তে ১০ থেকে ১২ জন চ্যালা চামুন্ডা গ্রেপ্তার হন। এতে প্রশাসনের অবহেলা রয়েছে বলে নগরবাসীর অভিযোগ। মাদককারবারীদের বিষয়ে প্রশানের বরাবর অবহেলা এবং পুলিশ সদস্যের জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

 

এছাড়াও গত বছরের শুরুতে নগরীরর পাক্কারোড এলাকার জিসামনি কাণ্ডে পুলিশ প্রশাসন প্রশ্নবিদ্ধ হন। জিসামনি ঘটনায়  নারায়ণগঞ্জ সদর থানার এস আই শামীম প্রত্যাহার হন। তবে অনেকাংশে অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের সুনামও রয়েছে।


গত ১ ফেব্রুয়ারি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ দিনে নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ফতুল্লায় ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ টাইয়ার কারখানার সামনে মুন্না (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারেক (১৬) নামে এক কিশোর আহত হয়েছে।

 

২১ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার মুসলিমনগরে রবিন (২০) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে রিমাণ্ডে নিয়েছেও পুলিশ। একই তারিখ সকালে বিসিক শিল্পনগরীর শাসনগাওস্থ নিজ বাড়ী থেকে মমতাজ বেগম এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

এছাড়া ১৭ ফেব্রয়ারী রাত সাড়ে ৭টার সময় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগস্থ ব্রম্মপুত্র নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশের গায়ে ও পিঠে আঘাতের চিহিৃত রয়েছে। এ ছাড়াও বাম পায়ের কব্জি বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনায় এখনো তেমন একটা ক্লু বের করতে পারে না প্রশাসন।

 

১৫ ফেব্রুয়ারি শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারী আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের রব হাজীর একটি পুকুরে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহত রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ভাড়াটিয়া পাঁচজনকে আসামী করে একই দিনে একটি হত্যা মামলা দায়ের করে।
সচেতন মহল বলছেন , নানা কারণে প্রশাসন প্রশ্নবিদ্ধ হলেও অনেক আসামীদের গ্রেপ্তার বিষয়ে তাদের সুনাম রয়েছে।

 

তবে নগরীতে ইদানিং ছিন্তাইকারী, খুন, ধর্ষণ মাদক কারবারি বেরে যাওয়ায় তা দমনে প্রশাসনের অবহেলা রয়েছে। এই ক্ষেত্রে পুলিশের দক্ষতার অভাব বলে মনে করেন নাগরিক সমাজ।


আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুর উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে সাবেক এসপি ছিলেন হারুন অর রশিদ। তিনি যখন এখানে দায়িত্ব পালন করেছেন তখন অপরাধীরা এতো অপরাধ ছিলনা। কিন্তু এখন অনেক অপরাধ বেরে গেছে। মাদক কারবারিদের বিষয়ে পুলিশ প্রশাসনের অবহেলা সহ সিদচ্ছার অভাব রয়েছে। ছিন্তাইকারী , কিশোর গ্যাং, মাদক কারবারীদের যারা শেল্টার দেন তাদের আইনের আওতায় না আনায় প্রশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই ত্বকী হত্যা নিয়ে প্রশাসন নিরব। এই বেপারেও তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এক্ষেত্রে তাদের তৎপর হওয়া উচিৎ। প্রশাসন চাইলে সকল অপরাধীদের দমন করতে পারেন। তাদের চাওয়ায় গাফলতি থাকতে পারে।


নারায়ণগঞ্জ প্রেস্ ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী আগের মত ভালো নেই। এখানে আগের থেকে অপরাধ বেরেগেছে। কিছু ক্ষেত্রে অপরাধীরা গ্রেপ্তার হলে এদের যারা শেল্টার দেয় তারা অধরা থেকে যায়। যেখানে পুলিশের উপর হামলা হওয়ার পরেও হামলার মূল হোত গ্রেপ্তার হন না সেখানেতো প্রশাসন প্রশ্নবিদ্ধ হবেই।

 

এছাড়া নারায়ণগঞ্জের একটি পত্রিকায় হামলা হলো অথচ এই হামলার মূল হোতা গ্রেপ্তার হলো না। এতে বুঝা যায় প্রশাসন তাদের শক্ত অবস্থানে নেই। এখানকার অপরাধ কমিয়ে আনতে হলে পুলিশকে শক্ত হতে হবে।এব্যাপারে কথা বলতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বার ব্যাস্ত পাওয়া যায়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন