Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৮ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
Swapno

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবশের আয়োজন করা হয়েছে।

 

মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

 

এ বিক্ষোভ সমাবশে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন