ডিবি পরিচয়ে আ’লীগ নেতার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা !
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম
মিথ্যা তথ্য দিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চুর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি। অভিযোগে মিজানুর রহমান বাচ্চু বলেন, সুমন নামে এক ব্যক্তি ২৬/০২/২০২২ইং তারিখ সকাল ১১.৩৯ মিনিটে তার মোবাইল নাম্বার ০১৭৭৩-৩৩১৮৬৯ হইতে আমার ব্যাক্তিগত মোবাইল নাম্বার ০১৭১১-৪৫৯১২১ তে ফোন করিয়া বলে
যে, আমি ডিবি থেকে বলছি আপনার ছেলে ইয়াছির ইবনে মিজান ওরফে সোহান সহ তাহার ৩ জন বন্ধু আমাদের ডিবি হেফাজতে আছে। আপনি নারায়ণগঞ্জ কোর্টে চলে আসেন, আমরা তাকে কোর্টে হাজির করছি। ঠিক ৫ (পাঁচ) মিনিট পর আমাকে ফোন করে বলে আপনি কোর্টে আসছেন এবং সাথে সাথে তাহাও বলে আপনি আপনার ছেলেকে কোর্ট থেকে ছাড়াবেন নাকি আমাদের (ডিবির) সাথে আপোষ করিবেন। আপনার ছেলের ৩ বন্ধুর গার্জয়ান তাহাদেরকে ছাড়ায়া নিয়া গিয়াছে।
আপনার ছেলেকেও ছাড়াতে হলে ৪২ হাজার -টাকা লাগবে। আপনার ছেলের বন্ধুদেরকেও ৪২ হাজার টাকা করে দিয়ে ছাড়াইয়া নিয়া গেছে।আমি তখন বলিলাম আমি একজন বীর মুক্তিযোদ্ধা এত টাকা আমি কোথা থেকে দেব। তখন বিবাদী বলে ১০ হাজার টাকা কম দেন। এবং এখনি তাড়াতাড়ি নগদ পার্সোনাল ০১৪৭৭৪০১৫৮৩ নাম্বারে ৩২ হাজার টাকা পাঠাইয়া দেন।
তখন আমি তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার নাম জানিতে চাহিলে সে বলে আমার সময় নাই। আপনি তাড়াতাড়ি টাকা পাঠিয়ে আমার নাম্বারে জানিয়ে দেন। এই বলিয়া ফোনলাইন কাটিয়া দেয়। ৫-৬ মিনিট পর আবার ফোন করিয়া বলে টাকা পাঠাইছেন। আমি বলি নগদের দোকান বন্ধ। আমাকে একটু দূরে যেতে হবে টাকা পাঠানোর জন্য। তখন সে বলে ঠিক আছে তাড়াতাড়ি টাকা পাঠান ।
আমি আমার ছেলের অবস্থান জানার জন্য তার বাসায় ফোন করিলে আমার ছেলের স্ত্রী ফোন ধরে আমি আমার ছেলের স্ত্রীকে বলি সোহান কোথায়, সে বলে সোহান বাসায় আছে। তখন আমি আমার ছেলের সাখে কথা বলে নিশ্চিত হই, আমি প্রতারকের পাল্লায় পড়েছি। সাথে সাখে উক্ত নাম্বারে ফোন করি কথিত ডিবির এসআই সুমনের সাথে ফোন করে জিজ্ঞাসা করিয়া বলি হারামজাদা কতদিন যাবৎ এই ব্যবসায় নেমেছিস।
সাথে সাথে বিবাদি ফোন কাটিয়া দেয়। এখন পর্যন্ত বিবাদীর ফোন বন্ধ আছে। বিবাদী যেকোনে সময় আমার ও আমার ছেলের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বিধার বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন।


