দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়নগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, অবসর প্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিটু সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির উপদেষ্ঠা আব্দুল মজিদ, সহ-সভাপতি এড.সাখাওয়াত হোসেন, এড.জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, হাজী নূর উদ্দিন
এড. সরকার হুমায়ন কবির,এড.রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, এড. রিয়াজুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, মহানগর বিএনপি নেতা সুলতান আহমেদ, হান্নান সরকার, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না,সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা সহ প্রমূখ।


