Logo
Logo
×

বিশেষ সংবাদ

কখনও কখনও পুলিশকে ভুল করতে বাধ্য করা হয়: ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৫:৩৪ পিএম

কখনও কখনও পুলিশকে ভুল করতে বাধ্য করা হয়: ডিসি
Swapno

জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ বলেছেন, একজন ব্যাক্তির অপরাধের দায় কখনও পুলিশ ডিপার্টমেন্ট নেবে না। তিনিও একজন মানুষ তার মধ্যেও অপরাধ প্রবনতা আছে। সে হয়ত পুলিশের প্রকৃত ট্রেনিংয়ে নিজেকে পরিবর্তন করতে পারেনি। এটা পুলিশ ডিপার্টমেন্টের অপরাধ নয়। পুলিশ ডিপার্টমেন্ট একটি অত্যন্ত সুশৃঙ্খল একটি ডিপার্টমেন্ট মঙ্গলবার (১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

 

ডিসি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক হতে পারিনি, তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে পারিনি। যুদ্ধে গিয়ে জীবন দিতে পারিনি, যারা জীবন দিয়েছেন তারা মহামানব। যারা বেঁচে আছেন তাদের আমরা বলি মহান বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ২০১৭ সালের ১ মার্চ থেকে শুরু হয়েছিল কর্তব্যরত শহীদ পুলিশ সদস্যের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানটি।

 

এখান থেকে একটু পেছনে গেলে বুঝবো এত পরে কেন। আমি বলব তবুও তো শুরু করেছি। আজ থেকে ৫০ বছর আগে যখন এ দেশ ছিল না তখন বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাত থেকে এ দেশকে স্বাধীন করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সকল বাঙালি জাতির জন্য অহংকারের প্রতিষ্ঠান। তাদের অনেক কিছুই দেয়া হয়নি।

 

প্রশ্ন হল আমরা তাদের ভালভাবে ব্যবহার করতে পারি কি না। সবচেয়ে মেধাবী ছেলেগুলোকে আমরা পুলিশে নেই। তারা বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেয়। আমরা তাদের ঠিকভাবে পরিচালনা করতে পারছি কিনা। যখন প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হিসেবে ঢুকি তখন আদালত পরিচালনা করতাম। আমার সিনিয়ররা বলত একটা ফর্মূলা খেয়াল রাখবা, পুলিশ কখনও ভুল করে না।

 

আমরা পুলিশের নামে এত দুর্ণাম শুনি, প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম কখনও কখনও পুলিশকে ভুল করতে বাধ্য করা হয়। তাদের ক্ষমতা যোগ্যতা আছে, আমরা হয়ত সবসময় তাদের সে কাজগুলো করিয়ে নেই না বা করতে দেই না৷

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন