Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রাণ চায় ‘গঞ্জে আলী খাল’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৫:৫২ পিএম

প্রাণ চায় ‘গঞ্জে আলী খাল’
Swapno


# খুব দ্রুত এই খালকে ঘিরে প্রকল্প বাস্তবায়নের দাবি মেয়র আইভীর প্রতি

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে গোটা সিটি এলাকা কী ধরণের উন্নয়নের ছোঁয়া পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। শেখ রাসেল পার্ক, বাবুরাইল খাল, ত্রিবেনী খাল, জল্লারপাড় খাল, সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল এলাকাকে কী ধরণের উন্নয়নে বদলে দিয়েছেন তা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেনা।

 

খাল উদ্ধার কার্যক্রমে মেয়র আইভীর অন্যতম আরেক সাফল্য শহরের অতিগুরুত্বপূর্ণ গঞ্জে আলী খাল উদ্ধার। দীর্ঘদিন দখল হয়ে থাকায় তল্লা, খানপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠে এই গঞ্জে আলী খাল। চানমারী থেকে তল্লা বড় মসজিদ এলাকা পর্যন্ত পৌনে দুই কিলোমিটার গঞ্জে আলী খালের এলাকা উদ্ধার হয়েছে মেয়র আইভীর হাত ধরেই।

 

শহরের যে জলাবদ্ধতা সেটি আরো লাঘব হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই খাল উদ্ধার ও সংস্কার কাজে মেয়র আইভীর উদ্যোগের ফলেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনের আগে গঞ্জে আলী খাল উদ্ধার নিঃসন্দেহে একটি বড় সাফল্য আইভীর। ইতিমধ্যে আইভী হ্যাটিক মেয়র হিসেবে শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। তার দিকে তাকিয়ে উত্তরের বৃহৎ জনসংখ্যার মানুষ।


সংশ্লিষ্ট সূত্র বলছে, তোরজোড় ও মেয়র আইভীর প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে ভরাট হওয়ার উপক্রম হয় গঞ্জে আলী খাল। কিন্তু সিটি করপোরেশনের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে  এই খাল উদ্ধারের পর যাতে দখল না হয়ে যায় সেদিকে কঠোরভাবে নজরদারির দাবি জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা। সে সাথে অন্যান্য উদ্ধার করা খালগুলোর মতো প্রাণ চায় গঞ্জে আলী খাল।


সূত্র জানিয়েছে, গঞ্জে আলী খাল নিয়ে যে  ১০০ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করা হয়েছিল সেটি বাতিল হয়েছে। নতুন করে আবার প্রকল্প নেয়ার উদ্যোগ নেয়ার কথা রয়েছে। এরই মাঝে বহু কষ্টে উদ্ধার করা এই খাল দখলদারদের নজরে রয়েছে। হ্যাট্রিক মেয়র হিসেবে শপথ নেয়ার পর আইভীর কাছে এই অঞ্চলের মানুষের দাবি, খুব দ্রুত যাতে গঞ্জে আলী খালের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের উদ্যোগ নেন মেয়র।


এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু যুগের চিন্তাকে জানান, বহু চেষ্টার পর মেয়র মহোদয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপে গঞ্জে আলী খাল উদ্ধার করা সম্ভবপর হয়েছে।

 

খাল উদ্ধার করাটা যেমন কঠিন ঠিক তার রক্ষণাবেক্ষণ করাটাও কঠিন। এই খালকে ঘিরে যে প্রকল্প নেয়া হয়েছিল সেটি পিছিয়েছে, খুব দ্রুতই মেয়র মহোদয়ের সাথে এবিষয়ে কথা বলবো। মেয়র হ্যাট্রিক মেয়র হিসেবে শপথ নিয়েছেন।

 

শহরের অন্যান্য দৃষ্টিনন্দন প্রকল্পের মতোই গঞ্জে আলী খালও প্রাণ ফিরে পাবে। এই খালের উন্নয়ন কাজের মাধ্যমে এই এলাকার মানুষের জীবন মানও পরিবর্তিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন