Logo
Logo
×

বিশেষ সংবাদ

মশা নিধনে পুদিনা-তুলসি-নিমে গুরুত্ব মেয়র আইভীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:৪৭ পিএম

মশা নিধনে পুদিনা-তুলসি-নিমে গুরুত্ব মেয়র আইভীর
Swapno

মশার উপদ্রব কমাতে ভেষ উপাদান হিসেবে পুদিনা, তুলসি ও নিম গাছের উপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩ মার্চ) সারাদেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই প্রস্তাব করেন তিনি। সভায় মশা নিধনে কদম গাছের গুরুত্বের কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

মেয়র তাপসের আহ্বানে সায় দেন নাসিক মেয়র ডা. আইভী। মেয়র আইভী মেয়র তাপসকে ধন্যবাদ জানিয়ে মশা দমনে তার জৈব পদ্ধতির কথা সভায় তুলে ধরেন। তিনি বলেন, ‘ধন্যবাদ তাপস ভাইকে, আপনি কদম গাছের কথা বলাতে। আমি আরও কদম ফুল কম লাগাতে চাচ্ছিলাম। কারণ অনেক সময় এটা নোংরা করে ফেলে।

 

আমি নিমগাছ একটু বেশি লাগাই। তুলসি, নিম আর পুদিনা একসাথে লাগালে অনেক সময় মশা মরে যায়। এটাতে বেশি জোর দিয়েছিলাম। কদমটা একটু পরিহার করতাম। এখন আবার কদমের দিকে জোর দেব।’ আইভী আরও বলেন, ‘মশা নিধনে আমরা গতানুগতিক কাজগুলো করে যাচ্ছি। ইদানিং মশার প্রকোপ বেড়েছে।

 

আশা করি একটা বড় ঝড় বা বৃষ্টি হলে মশা ন্যাচারালি কিছু মারা যায়, এটা সব সময় হয়। তারপর আস্তে আস্তে কমে আসে।’ এর আগে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হয়ে সচিবালয়ে প্রথম সভায় আসায় আইভীকে অভিনন্দন জানান স্থানীয় সরকার মন্ত্রী এবং উপস্থিত মেয়ররা। সভায় ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ওয়াসার এমডি তাকসিম এ খান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন