রমজানে পণ্যের দাম নিয়ে খেয়াল রাখতে হবে : সেলিম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৬:২৯ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান বলেছেন, আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, বাবা ও বড় ভাই চলে গেছে আমি সবার জন্য দোয়া চাই। আমার জন্যও দোয়া চাই। ভবিষ্যত প্রজন্মের জন্য দোয়া চাই। কারণ করোনার কারনে দুই বছর উন্নয়ন কাজ হয়নি। এটা পূরণ করা সম্ভব। কিন্তু শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে তা যুগ যুগ ধরেও পূরণ করা সম্ভব হবেনা।
শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় রত্নগর্ভা মা মরহুমা নাগিনা জোহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মদনপুরের বাগদোবাড়িয়ায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি যখন নাগিনা জোহা স্কুলে আসি মনে হয়না আমার মা চলে গেছে, শামসুজোহা স্কুলে গেলে মনে হয়না বাবা চলে গেছেন, নাসিম ওসমান স্কুলে গেলে মনে হয়না আমার ভাই চলে গেছে।
এই স্কুলগুলো থেকেই হয়তো একদিন নাগিনা জোহা, শামসুজোহা, নাসিম ওসমান সৃষ্টি হবে। আজকে স্কুলে এসে মনটা খারাপ হলো জানতে পারলাম রেজিস্ট্রেশন করার পরও ২১জন শিক্ষার্থী স্কুলে আসছেনা। তারা কেন আসছে না, তাদের স্কুলে আনার দায়িত্বটা শুধু স্কুল কমিটির না। অভিভাবক এবং এলাকার লোকদেরও দায়িত্ব নিতে হবে।
কারণ ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই ভবিষ্যতে আপনারা শিক্ষিত জনপ্রতিনিধি পাবেন। স্থানীয় চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে পবিত্র রমজান আসছে। রমজান মাসে যেন দ্রব্য মূল্য বৃদ্ধি না পায় মানুষের জন্য অস্বস্তি না উঠে যায় সে দিকে খেয়াল রাখতে হবে। এজন্য এখন থেকেই চেয়ারম্যানদেরকে বাজার গুলো নিয়মিত মনিটরিং করতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে।
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ সংক্ষিপ্ত আলোচনায় ওসমান পরিবারের প্রয়াত ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারন করেন। এ সময় তিনি মরহুম শামসুজ্জোহার সাথে রাজনীতি করার সময়কালীন প্রত্যক্ষ করা মরহুমা নাগিনা জোহার অতিথিয়ানের কথা তুলে ধরেন, পাশাপাশি স্বামীকে রাজনীতি করতে নিজে কতটা ত্যাগ করেছেন সেই সকল ছোট ছোট স্মৃতি গুলো তুলে ধরেন।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানা উল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেন, বন্দর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ছালিমা ইসলাম শান্তা, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা কুদরত-এ- খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা, সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না,
জেলা পরিষদের সদস্য আলী নূর, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ গাজী সালাম, মুছাপর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, মরহুম আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুল হক আজিজ,
ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাপ হোসেন ভূইয়া, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কামাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
২০১৬ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন রত্নগর্ভা মা নাগিনা জোহা। তিনি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীজর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে.এম শামসুজ্জোহার সহধর্মিনি, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের মা।


